== জগত জননী তুমি দুর্গা ====
০৯.০৯.২০২৫
কথা ও সুর: নীল দে
জগত জননী মা দুর্গা তুমি
আছো, মা হৃদয়ো মন্দিরে ×২
কালের স্রোতে তুমি যাও ভেসে
আবারো আসো বহুরূপী বেশে।
ধর্মযুদ্ধ ,অহিংসা সবই যদি জানো
মানুষ বিভেদে তমো কী মহিমা ? ×২
দশহস্তে করো দমন ত্রিশূল, গদাচক্র নিয়ে
কৈলাস থেকে নামো তবে প্রলয় ঘটিয়ে।
অসীম শক্তিময়ী রুপ ধরে আসো ধরায়
জাতিবিদ্বেষ যাবে দূরে শুধু তোমারই দয়ায়, ×২
ষষ্ঠী থেকে থেকে দশমী আনন্দতে কাটে
সারা বছর থাকি যেন তোমার আশীর্বাদে।

0 Comments