Pages

Keno Eto Maya Maya Lage Lyric(কেন এত মায়া মায়া লাগে লিরিক্স) | Bengali Folk Song | Sad Song | বিচ্ছেদের গান | বাউল গান | Baul Gaan | Akash Dhawan | Nj Music Bengali

“এমন তো ছিলাম না কোনদিনও আমি” বা শ্রোতাদের কাছে “কেন যে মায়া মায়া লাগে” নামে পরিচিত গানটি বাংলা লোকগীতির এক অনবদ্য সৃষ্টি। বিখ্যাত বাউল সাধক ও গীতিকার আক্কাস দেওয়ানের লেখা ও সুর করা এই গানটি গ্রামের মেঠো পথ থেকে শহরের যান্ত্রিক জীবন—সবখানেই সমান জনপ্রিয়। গানটি মূলত প্রেমের প্রাথমিক আবেগের বহিঃপ্রকাশ। কাউকে প্রথম দেখার পর প্রেমিকের মনে যে তোলপাড় সৃষ্টি হয়, তার ঘুম-খাওয়া হারাম হয়ে যায় এবং সারাক্ষণ শুধু প্রিয়মানুষটির কথাই মনে পড়ে—এই শাশ্বত অনুভূতিই গানের মূল উপজীব্য। গানে প্রেমিক তার এই পরিবর্তনকে “প্রেম রোগ” এবং প্রিয়জনের প্রতি আকর্ষণকে “মায়া” হিসেবে অভিহিত করেছেন। গানের শেষাংশে আক্কাস দেওয়ান ভণিতার মাধ্যমে প্রিয়তমার কাছে তার অন্তরকে প্রেম-সোহাগে ভরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন। সহজ-সরল কথা ও মাটির সুরের কারণে এই গানটি বাউল প্রেমীদের প্লেলিস্টে একটি বিশেষ স্থান দখল করে আছে।

=== বিচ্ছেদ গান===

গান - কেন এত মায়া মায়া লাগে

কথা:- আক্কাস দেওয়ান

সুর:- আক্কাস দেওয়ান

কণ্ঠ:- মুক্তা সরকার


  [ এমন তো ছিলাম না কোনদিনও আমি ] × ২

তোমাকে দেখারও আগে হায়

কেন যে মায়া মায়া লাগে ?

হায় কেন যে মায়া মায়া লাগে ?


[ দেখিয়া তোমার রূপের ঝলক

পড়েনা আমার চোখের পলক ] × ২

[ ধরেছে আমায় ভিতর বাহিরে ] × ২

তোমার প্রেম রোগে

হায় কেন যে মায়া মায়া লাগে ?

হায় কেন যে এত মায়া লাগে ?


[ আহার নিন্দ্রা লয়না মনে

ভালো লাগে না একা জীবনে ] × ২

[ একান্তে তোমাকে পাইতে কাছে ] × ২

আমার বাসনা জাগে

[ হায় কেন যে এত মায়া লাগে? ] × ২


[মনের ভাষা দিলাম গানে বলিয়া

পার যদি নিও মোরে আপন করিয়া ] × ২

[ আক্কাস দেওয়ানে কয় ভরে দিও অন্তর ] × ২

তোমার প্রেম সোহাগে

[ হায় কেন যে এত মায়া লাগে? ] × ২

[ এমন তো ছিলাম না কোনদিনও আমি ] × ২

তোমাকে দেখারও আগে হায়

কেন যে মায়া মায়া লাগে ?

হায় কেন যে এত মায়া লাগে ?

হায় কেন যে মায়া মায়া লাগে ?


[ Emon to chilam na konodino ami ]× 2

Tomake dekhar-o age hay

Keno je maya maya lage ?

Hay keno je maya maya lage ?


[ Dekhiya tomar ruper jholok

Porena amar chokher polok ]× 2

[ Dhoreche amay bhitor bahire ]× 2

Tomar prem roge

Hay keno je maya maya lage ?

Hay keno je eto maya lage ?


[ Ahar nindra loyna mone

Bhalo lage na eka jibone ]× 2

[ Ekante tomake paite kache ]× 2

Amar bashona jage

[ Hay keno je eto maya lage? ]× 2


[ Moner bhasha dilam gane boliya

Paro jodi nio more apon koriya ] × 2

[ Akkas Dewane koy bhore dio ontor ]× 2

Tomar prem shohage

[ Hay keno je eto maya lage? ]× 2

[ Emon to chilam na konodino ami ]× 2

Tomake dekhar-o age hay

Keno je maya maya lage ?

Hay keno je eto maya lage ?

Hay keno je maya maya lage ?

Post a Comment

0 Comments