Pages

Pran Chay Chokhu Na Chay Lyric(প্রাণ চায় চক্ষু না চায় লিরিক্স) | Rabindra Sangeet | রবীন্দ্র সংগীত | Bengali Love Song | Nj Music Bengali

 প্রাণ চায় চক্ষু না চায়,

 মরি একি তোর দুস্তরলজ্জা।

সুন্দর এসে ফিরে যায়,

 তবে কার লাগি মিথ্যা এ সজ্জা ॥



মুখে নাহি নিঃসরে ভাষ,

 দহে অন্তরে নির্বাক বহ্নি।

ওষ্ঠে কী নিষ্ঠুর হাস,

 তব মর্মে যে ক্রন্দন তন্বী!

মাল্য যে দংশিছে হায়,

 তব শয্যা যে কণ্টকশয্যা।

মিলন সমুদ্র বেলায় 

চির-বিচ্ছেদজর্জর মজ্জা ॥



Post a Comment

0 Comments