Lyric with Saralipi
বন্দে মাতরম্ বন্দে মাতরম ্সুজলাং সুফলাং মলয়জশীতলাম্
শস্যশ্যামলাং মাতরম্!
শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুরভাষিনীং
সুখদাং বরদাং মাতরম্॥
কোটি-কোটি-কণ্ঠ-কল-কল-নিনাদ-করালে
কোটি-কোটি-ভুজৈধৃত-খরকরবালে
অবলা কেন মা এত বলে!
বহুবলধারিণীং নমামি তারিনীং
রিপুদলবারিনীং মাতরম্॥
তুমি বিদ্যা তুমি ধর্ম
তুমি হৃদি তুমি মর্ম
ত্বং হি প্রাণাঃ শরীরে!
বাহুতে তুমি মা শক্তি,
হৃদয়ে তুমি মা ভক্তি,
তোমারই প্রতিমা গড়ি মন্দিরে-মন্দিরে॥
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
কমলা কমলদলবিহারিণী
বাণী বিদ্যাদায়িনী,
নমামি ত্বাং নমামি কামিনীং
রমাং বরদাং মাতরম্॥
শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং
ধরণীং ভরণীং মাতরম্॥


0 Comments