Pages

Ore Grihobasi Khol Dar Khol Lyric(ওরে গৃহবাসী খোল দ্বার খোল লিরিক্স) | Rabindra Sangeet | Doler Gaan | Basanta Utshab | Bengali Song | Nj Music Bengali

ওরে গৃহবাসী খোল দ্বার খোল গানের লিরিক্স লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্ত উৎসবের গান ওরে গৃহবাসী গানটি গেয়েছেন শ্রাবনী সেন। এই গানের স্বরলিপিকার হলেন অনাদিকুমার দস্তিদার। গানটির পর্যায় হলো প্রাকৃতি-১৯৭ ও উপপর্যায় হলো বসন্ত-১০। গানটির রাগ হলো বিভাস বাউল এবং তাল হলো দাদরা। গানটির রচনাকাল হলো বঙ্গাব্দ ১৩৩৭ এবং খৃষ্টাব্দ ১৯৩১।

Song Name :- Ore Grihabasi

Lyricist :- Rabindranath Tagore

Notationist :- Anadikumar Dastidar

Singer : Srabani Sen

Taal : Kaharwa

Raag : Bibhas-Baul

ওরে গৃহবাসী,

খোল দ্বার খোল লাগলো যে দোল,

স্থলে জলে বনতলে লাগলো যে দোল

দ্বার খোল, দ্বার খোল,

ওরে গৃহবাসী।


রাঙা হাসি রাশি রাশি

অশোকে পলাশে,

রাঙা নেশা মেঘে মেশা

প্রভাত আকাশে।

নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল

দ্বার খোল, দ্বার খোল,

ওরে গৃহবাসী,

খোল দ্বার খোল লাগলো যে দোল,

স্থলে জলে বনতলে লাগল যে দোল

দ্বার খোল, দ্বার খোল,

ওরে গৃহবাসী।


বেণুবন মরমর দখিন বাতাসে

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে,

বেণুবন মরমর দখিন বাতাসে

প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।


মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা

পাখায় বাজায় তার ভিখারীর বীণা,

মৌমাছি ফিরে যাচি ফুলের দখিনা,

পাখায় বাজায় তার ভিখারীর বীণা।


মাধবীবিতানে বায়ু, গন্ধে বিভোল,

দ্বার খোল, দ্বার খোল,

ওরে গৃহবাসী,

খোল দ্বার খোল লাগলো যে দোল,

স্থলে জলে বনতলে লাগল যে দোল

দ্বার খোল, দ্বার খোল,

ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী।


Ore-grihobashi Khol dar khol

Laglo je dol

sthole jole bonotole

Laglo je dol

Dwar khol dwar khol

Ore grihobasi


Ranga hasi rashi rashi

Asoke palashe

Ranga nesha meghe mesha

Probhato akashe

Nobin patay lage ranga hillol

Dar khol dar khol

Ore grihabashi


Benubon mormor dokhina batashe

Projapoti doley ghase ghase

Moumachi phire jachi phuler dokhina

Pakhay bajay tar bhikarir bina

Madhobibit

ane bayu gondhe bibhol

Dar khol dar khol

Ore grihabasi


Post a Comment

0 Comments