•••••• দুর্গাপূজার আগমনী গান •••••
কথা ও সুর:- নীল দে
স্থায়ী :---------
আকাশ জুড়ে মেঘ করেছে,
কাশফুল দোলে হাওয়ায়,
শিউলি ফুলের মিষ্টি গন্ধ
ছড়িয়ে পড়ে গাঁয়।
ঢাকের বাদ্যি বাজছে দূরে,
টুনটুন কাঁসর বাজে,
মা যে আসেন বাপের বাড়ি,
খুশি সবাই সাজে!
অন্তরা ১ :------
সাদা মেঘের নৌকা ভাসে
নীল আকাশের দেশে,
প্রজাপতি ডানা মেলে
ফুলের বনে হেসে।
ঢাক বাজবে ধুম ধুম ধুম,
কাশর বাজবে টান,
মা আসছেন, সিংয়ের পিঠে
গাইবে সবাই গান!
অন্তরা ২:----------
লাল পাড় শাড়ি পরবে মা,
মাথায় মুকুট ঝলমল,
সিংহ চড়ে আসবে মা গো,
হাসবে টলমল।
কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী,
আসবে মায়ের সাথে,
হাসিখুশির মেলা বসবে
পুজোর চারটি রাতে।
0 Comments