Pages

Katoi Rango Dekhi Duniyay Lyric(কতই রঙ্গ দেখি দুনিয়ায় লিরিক্স ) | Satyajit Roy | Hirak Rajar Desh | Bengali Song | Movie Song

সত্যজিৎ রায় পরিচালিত এবং তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্তোষ দত্ত অভিনীত হীরক রাজার দেশে বাংলা সিনেমার গান কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটি গেয়েছেন অমর পাল। গানটির সুর দিয়েছেন এবং গানের কথা লিখেছেন সত্যজিৎ রায়।


 কতই রঙ্গ দেখি দুনিয়ায়

ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

আমি যেই দিকেতে চাই

দেখে অবাক বনে যাই,

আমি যেই দিকেতে চাই

দেখে অবাক বনে যাই,

আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে

ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে,

ভাই রে, ভাই রে,

আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।


দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে

দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে

মন্দ যে সে সিংহাসনে চড়ে,

দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে,

মন্দ যে সে সিংহাসনে চড়ে।


ও ভাই সোনার ফসল ফলায় যে তার

দুই বেলা জোটেনা আহার,

সোনার ফসল ফলায় যে তার

দুই বেলা জোটেনা আহার,

হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই

ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই,

ও তার কানাকড়ি নাই,

ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে

কতই রঙ্গ দেখি দুনিয়ায়,

ওরে ভাই রে, ও ভাই

কতই রঙ্গ দেখি দুনিয়ায়,

আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।



Kotoi rongo dekhi duniyay

O bhaire o bhai,

Katai rongo dekhi duniyai

Ami jaidikete chai

Dekhe obak bone jai

Ami, ortho kono khuje nahi paire

O bhai ortho kono khuje nahi paire

Ami kotoi rongo dekhi duniyai


Dekho bhalo jone roilo bhanga ghore

Mondo se je singhashone chorey

O bhai sonar fosol folay je tar

Duibela jote na aahar

Hirar khonir mojur hoye kanakori nai

O bhai Hirar khonir mojur hoye kanakori nai

Ore Vai re Vaire,

Katoi rongo dekhi duniyay


Post a Comment

0 Comments