Pages

Dyakho Dyakho Kanaiye Lyrics(দ্যাখো দ্যাখো কানাইয়ে লিরিক্স) | Jayati Chakraborty | Devotional Song | Laho Gouranga Nam Re | Bengali Film Song

“দ্যাখো দ্যাখো কানাইয়ে লিরিক্স” লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার একটি অত্যন্ত জনপ্রিয় ভক্তিমূলক গান। এই গানটি গেয়েছেন জয়তী চক্রবর্তী। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং কথা লিখেছেন কিংবদন্তি নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ। গানে রাধা-কৃষ্ণের প্রেমলীলা এবং কৃষ্ণের চোখের ইশারায় রাধার ব্যাকুলতার চিত্র ফুটে উঠেছে।

Dyakho Dyakho Kanaiye Lyrics” (দ্যাখো দ্যাখো কানাইয়ে লিরিক্স) is a traditional devotional song featured in the Bengali movie Lawho Gouranger Naam Rey. This soulful track is sung by the talented Jayati Chakraborty. The music has been arranged and designed by Indraadip Dasgupta, while the timeless lyrics are penned by the legendary playwright Girish Chandra Ghosh.


 দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই,

ইঙ্গিত অঙ্গুলি, চম্পকসমকলি,

চলতে নারি আমি, ধর আমায় সই,

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই।

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই,

ইঙ্গিত অঙ্গুলি, চম্পকসমকলি,

চলতে নারি আমি, ধর আমায় সই,

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই।


রাধা বলে মুরালী, তরঙ্গিনী উঠালী,

ওঠে তান ধীরে ধীরে, কী মধুর রোলে,

যামিনী কামিনী, সাধে কি কাননে চলি,

ঘর হতে বাহিরিয়া, প্রাণ উতরোলে।


আকুল মুরালী, পড়িলো রাধা ঢলি,

বারেক শুধায় শ্যাম, কই রসময়ী?

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই।

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই,

ইঙ্গিত অঙ্গুলি, চম্পকসমকলি,

চলতে নারি আমি, ধর আমায় সই,

দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই।

Post a Comment

0 Comments