Pages

Eso Shyamal Sundar (এসো শ্যামল সুন্দর) Rabindra Sangeet

 এসো শ্যামল সুন্দর:-


এসো শ্যামল সুন্দর,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে,
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।। 

সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে,
ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে,
নয়নে জাগিছে করুণ রাগিণী
নয়নে জাগিছে করুণ রাগিণী,
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।।

বকুল-মুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলন-বাঁশরি,
বকুল-মুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলন-বাঁশরি,
আনো সাথে তোমারও মন্দিরা
চঞ্চল নৃত্যেরও বাজিবে ছন্দে সে,
আনো সাথে তোমারও মন্দিরা
চঞ্চল নৃত্যেরও বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী,
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু,
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে,
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর
                                                                                            এসো শ্যামল সুন্দর।। 


Esho Shyamalo Shundoro
Ano tobo tapohora trishahora songgosudha
Birohini chahiya ache akashe
Shyamal Sundoro Esho Shyamal Sundoro

Se je bethito hridoy ache bichaye
Tomalkunjo pothe sojol chayate
Noyone jagiya korun ragini
Bokul mukul rekheche gathiya
Bajiche ongone milon bashori
Aano sathe tomaro mondira
Choncholo nritero bajibe chonde se
Bajibe konkono bajibe kinkini
Jhonkaribe monjori runu runu



Post a Comment

0 Comments