গানের তথ্যাবলী:----

শিল্পী: কুমার সানু

গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার: অরূপ-প্রণয়

অ্যালবাম: প্রিয়তমা মনে রেখো

কুমার সানু-এর কণ্ঠে জনপ্রিয় বাংলা গান "এতো নয় নয় শুধু গান" (Priyatama Mone Rekho অ্যালবাম) পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অরূপ-প্রণয়ের সুরে একটি কালজয়ী রোমান্টিক গান। এটি মূলত প্রেম এবং স্বপ্নের সাধনা নিয়ে লেখা।

এতো নয় নয় শুধু গান

এ আমার স্বপ্ন সাধনা

ভুলবো না কখনো এ গান

তুমি না আমি না কেউ না।। 


স্বরলিপিটা লিখে দিতেই

ভালোবাসা ভাষা দিয়েছে

হো স্বরলিপিটা লিখে দিতেই

ভালোবাসা ভাষা দিয়েছে।

পাছে সে কোথাও কখনো হারায়

প্রেমটাকে বুকে নিয়েছে

সে যে রয়ে গেছে চোখের তারাতে

পারতো পলক ফেল না।

এ আমার স্বপ্ন সাধনা... 


রবে যতদিন এই যে ভুবন

রয়ে যাবে সূর্য সোনা

হো রবে যতদিন এই যে ভুবন

রয়ে যাবে সূর্য সোনা।

যতদিন ফুল ফুটবে শাখায়

বুকে নিয়ে শিশির কণা

থাকবে এ গান প্রেমকে সে দেবে

প্রাণেরই শুভ কামনা।

এ আমার স্বপ্ন সাধনা